ইবিতে হ্যান্ডস ফর হিউম্যানিটি’র যাত্রা শুরু

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্বিবদ্যালয়ে (ইবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে হ্যান্ডস ফর হিউম্যানিটি। এতে আরবি ভাষা ও সাহিত্যের ২০২০-২১ বর্ষের আমির ফয়সাল কে আহ্বায়ক এবং একই বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী রায়হান কবির কে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ কামরুল হাসান ও প্রফেসর ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এছাড়া কমিটিকে আগামী তিন মাসের মধ্যে গঠনতন্ত্র প্রনয়ণ করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, মাহাদী হাসান, ইয়াসিন আরাফাত, রোকনুজ্জামান হুমাইদী, ইশতিয়াক আহমেদ, জাহিদ হাসান, সদস্য আলিনুর রহমান বাধন, ফারদিন মোহাম্মদ শাকিল সরদার, আশরাফুল ইসলাম, সাজ্জাদ হোসেন তামিম, গোলাম মোস্তফা, মোঃ নাঈম, মাসুদ রানা, সৌরাভ হোসেন, রাকিব হোসেন, মোঃ আব্দুল্লাহ, আব্দুল বারী, রাশেদুল ইসলাম, গোলাম মাওলা, আব্দুল্লাহ আল- মামুন, মাহাফুজুর রহমান, হাদিউজ্জামান, ওসমান আলী, সাজিদ আকন্দ, মাহাবুব, মাহিন, তরিকুল ইসলাম, ইমরান আলী ও আব্দুর রহমান।

কমিটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের মানবিক ও কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে সম্পৃক্ত করা।

উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি হ্যান্ডস ফর হিউম্যানিটি-এর প্রাথমিক সদস্যদের অংশগ্রহনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় গৃহিত সিদ্ধান্ত মোতাবেক ইবির শিক্ষার্থী দের নিয়ে সংগঠনটির আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।