ইবিতে ইনকিলাব মঞ্চের গণভোটে ′হ্যা′‌‌‌‌ প্রচারণা

ইবি প্রতিনিধি:
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ কে বিজয়ী করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রচারণা চালানো হয়েছে।

রোবরার (০১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর মন্ডলের নেতৃত্বে ঝাল চত্বর, ডায়না চত্বর ও বটতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে উসমান হাদীর ছবি সম্বলিত ‘আধিপত্যবাদমুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে’ ইনসাফ ও আজাদীর জন্য ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালায় ইনকিলাব মঞ্চ।

এসময় প্রচারণার নেতৃত্বে থাকা তানভীর মন্ডল বলেন, কেন্দ্র থেকে গত শুক্রবার ইনকিলাব মঞ্চ দেশের বিভিন্ন স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী আমরা ক্যাম্পাসে হ্যাঁ এর প্রচারণা চালাচ্ছি।